নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৬:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রকাশের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী রবিবার (৩১ মে) বেলা ১২টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে। এর আগে সকাল ১০টায় ফলাফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
শনিবার (৩০ মে) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার (৩১ মে) বেলা ১১ টায় ফেসবুক লাইভে এসএসসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণ করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং এর স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.