৩০ ভাগ করোনা রোগী চিকিৎসা পাচ্ছে না : রিজভী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৫:৪১ পিএম

৩০ ভাগ করোনা রোগী চিকিৎসা পাচ্ছে না : রিজভী ছবি: সিটিজেন নিউজ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘লকডাউন খুলে দিয়ে জনগণকে মৃত্যুকূপের দিকে, ভয়ংকর মৃত্যুগুহার দিকে ঠেলে দিয়েছে সরকার। এখন পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার শতকরা ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্বর এলাকায় গরিবদের মধ্যে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাসপাতালে শয্যা নেই, চিকিৎসা নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ভেন্টিলেটর নেই। চিকিৎসা না পেয়ে দেশ-বিদেশের মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে সরকার যে এত উন্নয়নের কথা বলছে, তারা কী করেছে? শুধু ক্যাসিনো তৈরি করেছে সরকারি দলের লোকেরা।’

ঢাকা মহানগর কাফরুল থানা বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ, শ্রমিক দলের নেতা মতিন প্রমুখ।