সাড়ে ৪ কি.মি. দৃশ্যমান

পদ্মাসেতুর ৩০তম স্প্যান বসানো হয়েছে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ১০:৪৭ এএম

পদ্মাসেতুর ৩০তম স্প্যান বসানো হয়েছে ছবি: সিটিজেন নিউজ

পদ্মা সেতুর ৩০তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। শনিবার ৩০ মে সেতুর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪৫০০ মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মোট ৪২টি পিলারের ওপর স্থাপন করা হবে ৪১টি স্প্যান। মোট ৩০টি স্প্যান বসানো হলো। এতে আর বাকি ১১টি। 

এর আগে চলতি মাসেই সোমবার (৪ মে) পদ্মা সেতুতে বসানো হয় ২৯তম স্প্যান। ওই সময় দৃশ্যমান হয়  ৪ হাজার ৩৫০ মিটার। এদিন বেলা সাড়ে ১১টায় স্পানটি বসানো হয়। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এপ্রিলের শেষ দিকে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে সেটা করোনার কারণে পিছিয়ে এ মাসে বসানো হয়।

গত ১১ এপ্রিল সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই বসানো হয় পদ্মা সেতুর ২৮তম স্প্যান।