নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৯:৩৯ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে মো. সালাউদ্দিন (৩৬) নামে কলেজের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) দুপুরে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টারের তার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সালাউদ্দিন চট্টগ্রাম কলেজের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। তার বাড়ি মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন বলেন, দুপুরে খবর পেয়ে চট্টগ্রাম কলেজ স্টাফ কোয়ার্টার থেকে সালাউদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সালাউদ্দিন ফ্যানের সঙ্গে তার গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ওসি নিজাম উদ্দীন জানান, সকালে এক খালাতো ভাইকে ফোন করে অসুস্থতার কথা জানান সালাউদ্দিন। তার খালাতো ভাই পরিবারের সদস্যদের জানালে তারা মিরসরাই থেকে এসে সালাউদ্দিনের রুমের দরজা বন্ধ পান। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.