আজ বসছে পদ্মা সেতুর ৩০তম স্প্যান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৯:১১ এএম

আজ বসছে পদ্মা সেতুর ৩০তম স্প্যান ছবি: ইন্টারনেট

আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ বসছে পদ্মাসেতুর ৩০তম স্প্যান। এত দৃশ্যমান হবে সেতুর সাড়ে ৪ কিলোমিটার ।  

করোনা পরিস্থিতির মধ্যেই জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য এই স্প্যানটি নিয়ে পিলারের কাছে নিয়ে যাওয়া হয়।  

সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, বর্ষা মৌসুমের আগে ৩০ ও ৩১তম স্প্যান দুটি বসানো গেলে জাজিরা প্রান্তের স্প্যান বসানো শেষ হবে।  

এরআগে, গত চৌঠা মে সেতুর মাওয়া প্রান্তে ১৯ ও ২০ নম্বর পিলারে বসানো হয় ২৯ নম্বর স্প্যানটি। এতে দৃশ্যমান হয় সেতুর ৪হাজার ৩৫০ মিটার।