নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ১২:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৮৯জনের করোনার নমুনা পরীক্ষায় ১৫৯ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১১৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ২ হাজার ৫৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৭ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৯৩ জন আছেন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪১ জনের পরীক্ষা করে ৬১ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে ২২ জন নগরের ও ৩৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের পরীক্ষা করে লোহাগাড়ার একজনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে লোহাগাড়ার একজন, আনোয়ারার একজন, চন্দনাইশের ১৩ জন, পটিয়ার ১৩ জন, বোয়ালখালীর ৫ জন, রাউজানের একজন, হাটহাজারীর একজন, সীতাকুণ্ডের ৮ জন ও সন্দ্বীপের একজন আছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৫৮৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭১ জন। সুস্থ হয়েছেন ২০৫ জন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.