নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৯ , ১০:০৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার বৃষ্টপুর চকমমিন এলাকার ইজাহার আলী ছেলে মহবুল ইসলাম (৪২) ও আনোয়ার হোসেন (৩৫)।
পত্নীতলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকালে পত্নীতলা সদর থেকে ট্রলিতে ধান নিয়ে মহবুল ও তার ভাই আনোয়ার সাপাহারের মধইল বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে খরাইল মোড়ে একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন ট্রলিতে থাকা আরও দু’জন। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.