নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৫:০৯ পিএম
ছবি: ইন্টারনেট
দুইমাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভারতের নাসিক থেকে ৪২টি বগিতে করে ১৬০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে হিলি রেলস্টেশন আসে মালবাহী ট্রেন।
পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি বুধবার মধ্যরাতে দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। সেখানে পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ হলে বৃহস্পতিবার সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়।
এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, এরপর বাজারে দ্রুত সরবরাহের লক্ষে আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
আমদানিকারক শহীদুল ইসলাম আরও জানান, সব খরচসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে পড়েছে ২১-২২ টাকা। আর প্রকারভেদে ২৩-২৭ টাকায় তিনি ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছেন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় চালানটি দেশে আসবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.