নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৫:০৪ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ১৮ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে গত ২০ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই কিশোরী। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। যদিও আগে থেকেই তিনি কিডনি রোগে ভুগছিলেন।
প্রসঙ্গ, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৭৪১ ও উপজেলায় ৪৫৯ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.