নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৫:০০ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরনের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতি পেয়েছে। বুধবার ( ২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ অনুমতি দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর থেকে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালুর অনুমতি প্রদান করা হলো। কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয় কিটস এবং লজিষ্টিক স্বাস্থ্য অধিদফতর হতে সরবরাহ করা হবে। শনাক্তকরণের পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২-এ প্রেরণ করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস ( কোভিড-১৯) শনাক্তকরনের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতির স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পেয়েছি। ল্যাব চালুর বিষয়ে আলোচনা সভা চলছে। কখন করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রসঙ্গ,এর আগে ২৫ মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে চট্টগ্রামের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়েছিল। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ল্যাব এবং ৯ মে চট্টগ্রাম মেডিকেল কলেজে তৃতীয় ল্যাব চালু করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.