নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৪:২৯ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সাতজন ও চট্টগ্রাম বিভাগে আটজন মারা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) কোভিড-১৯-সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), বর্তমানে মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত, ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৫৫৯ জনের মৃত্যু হলো।
বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সাতজন এবং চট্টগ্রাম বিভাগের আটজন।
অধ্যাপক নাসিমা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের এলাকাভিত্তিক আরো বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে ছয়জন, নারায়ণগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে দুজন, চট্টগ্রাম জেলায় দুজন, কক্সবাজারে দুজন ও কুমিল্লায় দুজন।
এছাড়া নতুন করে ৫০০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছে ৮৪২৫ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নয় হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ৪৯টি ল্যাবে নয় হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ঢাকার বাইরে সিরাজগঞ্জে শাহীন এম মনসুর আলী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.