নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০২:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় ২০২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।
আজ বৃহস্পতিবার (২৮মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯ জনে। এদিকে আরও ৫০০ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট আট হাজার ৪২৫ জন সুস্থ হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২৬৭ টি।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.