কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-২৮ , ১১:৫৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের সদর থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৯ হাজার ৬৩৭ পিস ইয়াবাসহ মোঃ আজাদ (২৫)নামে একজনকে আটক করে। বুধবার (২৭ মে) রাতে জেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি অভিযানিক দল।
র্যাবের দাবি, আটক আজাদ একজন ইয়াবা ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিটিজেন নিউজকে জানানা, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সদর থানাধীন লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬৩৭ পিস ইয়াবাসহ আজাদকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, আটক আজাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.