চট্টগ্রামে ৬০২ নমুনা পরীক্ষায় পজিটিভ ২১৫ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৯:৪৭ এএম

চট্টগ্রামে ৬০২ নমুনা পরীক্ষায় পজিটিভ ২১৫ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে ৪টি গভেষনাগারে গত ২৪ ঘন্টায় ৬০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২১৫ জনের পজিটিভ  এসেছে। এর মধ্যে মহানগরের ১৮২ জন এবং উপজেলার ৩৩ জন। বুধবার (২৭ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে এসব তথ্য জানান।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২ হাজার ২০০ জনে।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৮ টি পজিটিভ। মহানগরীতে ৩৭ টি ও উপজেলায় ১ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১০০ টি নমুনা পরীক্ষায় ৩৬ টি পজিটিভ। মহানগরের ১৬টি উপজেলায় ২০ টি।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ টি নমুনা পরীক্ষায় ৩ টি পজিটিভ। ৩ জনই উপজেলার।

অপর দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১২৯ জন, উপজেলায় ৯ জন।