তিন ছেলেসহ করোনায় আক্রান্ত কাউন্সিলর বিপ্লব

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৮ , ০৯:৪৪ এএম

তিন ছেলেসহ করোনায় আক্রান্ত কাউন্সিলর বিপ্লব ছবি: ইন্টারনেট

তিন ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বুধবার (২৭ মে) দিবাগত রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ৪৮ বছর বয়সী হাসান মুরাদ বিপ্লবের পরিবারের ৬, ১০ ও ১৪ বছর বয়সী তিন শিশুর মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। এছাড়া ওই পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

এর আগে গত মঙ্গলবার (২৬ মে) কাউন্সিলর বিপ্লবসহ তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।