বাঁশখালীতে ২৯০০ পিস ইয়াবাসহ আটক এক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৭:৪৭ পিএম

বাঁশখালীতে ২৯০০ পিস ইয়াবাসহ আটক এক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ রুবেল কুমার নাথ (৩৬)নামে একজনকে আটক করে। বুধবার (২৭ মে) সকালে শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব-৭) একটি অভিযানিক দল।

আটক রুবেল কুমার নাথ বাঁশখালী পূর্ব চাম্বল এলাকার প্রেম হরি নাথের ছেলে।

র‌্যাবের দাবি, সে দীর্ঘদিন ধরে স্বর্ণের দোকান পরিচালনা করলেও এর আড়ালে ইয়াবার ব্যবসা করতেন ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানানা, গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ রুবেল কুমার নাথ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লাখ ৪৫ হাজার টাকা।

রুবেল কুমার নাথের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. মাহামুদুল হাসান মামুন।