নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৭:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মিরসরাইয়ে বজ্রাঘাতে মোমেনা খাতুন (৭০) নামে এক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক গ্রামের শফিউল আলমের স্ত্রী।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, বুধবার দুপুরে গোসল করতে গেলে পুকুরঘাটে বজ্রাঘাতে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.