নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৪:৩৫ পিএম
ছবি: ইন্টারনেট
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু ও এক নারী মারা গেছে। আজ বুধবার (২৭ মে) সকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
নিহত তিনজনের মধ্যে একজন সাড়ে তিন বছরের ছেলেশিশু হাসান, ১০ বছরের মেয়ে সুমাইয়া ও ২৫ বছরের নারী রুবিয়া। তারা আলাদা তিন পরিবারের সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, সকালে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের চালসহ জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। আহত হয় আরও চারজন।
তিনি আরও বলেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.