মুন্সীগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৩:৫৬ পিএম

মুন্সীগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ ছবি: সিটিজেন নিউজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। বুধবার (২৭মে) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার আব্দুল জাব্বারের মো. কাসির (৩৫), আব্দুল কুদ্দুসের আলম ছেলে বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে মো. ইমরান (২২)।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।

আহত ৮ জনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক আছে। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের লাশ পুলিশের হেফাজতে আছে। এরা সবাই কক্সবাজার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে গাইবান্ধার সাঘাটা এলাকায় ফিরছিলেন