নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৯:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
রংপুরে বিষাক্ত স্পিরিট পানে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নুর ইসলাম, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সরোয়ার হোসেন ও মোস্তফা কামাল। মঙ্গলবার সকালে সরোয়ার ও মোস্তফা কামাল এবং বুধবার সকালে নুর ইসলাম মারা যান। তিনজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, একটি সংঘবদ্ধ দল প্রায়ই শ্যামপুর বাজার এলাকায় মদ ও বিষাক্ত স্পিরিট পানের আসর বসায়। বিশেষ করে ঈদকে ঘিরে তাদের আসর আরও জমজমাট হয়ে ওঠে। ঈদের আনন্দে গত সোমবার শ্যামপুর বাজার এলাকায় নেশাজাতীয় নিষিদ্ধ স্পিরিট পান করেন কয়েকজন। একপর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সরোয়ার হোসেন ও মোস্তফা কামাল এবং বুধবার সকালে নুর ইসলাম মারা যান। মঙ্গলবার বিকালে মোস্তফা ও সরোয়ারের মরদেহ তড়িঘড়ি করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান। তিনি বলেন, নিহত দুইজনের বাড়ি চন্দনপাট ইউনিয়নের খইল্লাপাড়া ও পুটিমারী এলাকায় এবং একজনের বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে।
এর আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাটে বিষাক্ত মদ পানে দুই দিনে ছয়জনের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.