নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৮:৩২ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৫০৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৯৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। মঙ্গলবার (২৭ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৮৮ জন ও উপজেলা পর্যায়ে ১০ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে এক হাজার ৯৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৬ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৪৪ জন আছেন। বাকি ২ জন বিভিন্ন উপজেলার। বিআইটিআইডিতে ৩৩১ টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০ জনের পরীক্ষা করে উপজেলা পর্যায়ে ৩ জনের ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের পরীক্ষা করে লোহাগাড়র একজনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ১০ জনের মধ্যে লোহাগাড়া, পটিয়া, সীতাকুণ্ড ও চন্দনাইশের একজন করে, রাউজান ও ফটিকছড়ির দুইজন করে এবং সন্দ্বীপের তিনজন আছেন।
মঙ্গলবার নগরের একজন ও হাটহাজারী-সীতাকুণ্ডের দুইজন পুরনো রোগীর আবার পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ৯৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ১ হাজার ৫৫৯ জন ও উপজেলা পর্যায়ে ৪২৬ জন আছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৬০ জন। সুস্থ হয়েছেন ১৮২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.