দেশে নতুন আক্রান্ত ১১৬৬; মারা গেছেন ২১ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০২:৫৯ পিএম

দেশে নতুন আক্রান্ত ১১৬৬; মারা গেছেন ২১ জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫হাজার ৪০৭ জনের।

আজ মঙ্গলবার (২৬মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে অধিদফতরের করোনা বিষয়ক টিম উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল সোমবার দেশে ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী শনাক্ত ও ২১ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করা হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।