নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০২:০০ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের উপকুল থেকে একটি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬মে) দুপুর ১২টার দিকে কুমিরা সাগর উপকুলে এলাকার স্থানীয় লোকজন ডলফিনটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত ডলফিনটি। বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিনটির আনুমানিক ওজন ৫০ থেকে ৬০ কেজি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নিল্টন রায় বলেন, নদী ও জলজ প্রাণী রক্ষায় সব সময় কাজ করেছে উপজেলা প্রশাসন।
এর আগে প্রায় সময় বঙ্গোপসাগরের জোয়ারের সাথে মৃত ডলফিন ভেসে আসত। এসব ডলফিন অন্য কোনো এলাকা থেকে বঙ্গোপসাগরের উপকুলে ভেসে আসে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.