চট্টগ্রামে পজেটিভ ১৭৯; পরীক্ষা ৩৮০ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ১২:৪৩ এএম

চট্টগ্রামে পজেটিভ ১৭৯; পরীক্ষা ৩৮০ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৮০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৭৯ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সোমবার (২৫ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭৯ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১৬৭ জন আছেন। বাকি ১২ জন বিভিন্ন উপজেলার। বিআইটিআইডিতে ৫৫ টি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সাতকানিয়ার ১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৫ জন ও হাটহাজারীর ২ জন আছেন।এছাড়া সোমবার দুইজন পুরনো রোগীর পজিটিভ এসেছে ।

এদিকে সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি বলেও জানিয়েছেন তিনি