ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ১২:৩৭ এএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৪ মে) সন্ধ্যায় গণস্বাস্থ্যের ল্যাবে নিজেদের উদ্ভাবিত কিটে (জি আর কোভিড-19 রেপিড ডট ব্লট) নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী  জানান, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

তিনি জানান, আমার শরীর ভালো আছে। ভালো হয়েছে যে দ্রুত শনাক্ত হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য সম্প্রতি ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করেছ গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে রক্তের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হবে বলে দাবি উদ্ভাবকদের। এটি এখনও অনুমতির অপেক্ষায় আছে।