নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৫ , ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত
এবার খালেদা জিয়া নিজ বাসায় থাকলেও দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না। মূলত করোনাভাইরাসের কারণে তিনি বাসভবনের দ্বিতীয় তলায় কোয়ারেন্টিনে আছেন। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদল তার চিকিৎসা দিচ্ছেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) শুধু পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করবেন। এ ছাড়া আর কারও সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন না।’
খালেদা জিয়া প্রতিবার দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু গত দুই বছর কারাগারে থাকায় সেটি সম্ভব হয়নি৷ আর এবার জামিনে মুক্ত থাকলেও করোনা মহামারী ও অসুস্থতার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন না। তবে দলের পক্ষে মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
খালেদা জিয়া দুই বছর পর এবার বাসায় ঈদ করবেন এতেই খুশি দলীয় নেতাকর্মীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.