নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৫ , ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকার সাবেক এই সংসদ সদস্য মারা যান।
রাত পৌনে ১১টার দিকে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান জানান, তিনিও বিষয়টি শুনেছেন। রাত সাড়ে ৮টার দিকে সাবেক এই সংসদ সদস্য মারা গেছেন। তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।
মকবুল হোসেন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সাবেক এই সংসদ সদস্যের ঘনিষ্ঠরা জানিয়েছে, তিনি গত তিন দিন আগে সিএমএইচে ভর্তি হন।
হাজী মকবুল হোসেনের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.