নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৫ , ০৯:১৪ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ২৬৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। রবিবার (২৪ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ও কক্সবাজার মেডিকেল ল্যাব।
চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)
চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২০১ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৫ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ১৬ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ৩৯ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩০ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ২৮ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ২২ জনের পরীক্ষা করা হলে আরও শরীরে করোনা শনাক্ত হয়নি।
কক্সবাজার মেডিকেল ল্যাব
কক্সবাজার মেডিকেল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২ জনের। তাদের মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ আসেনি।
সিভিল সার্জন জানান, সবগুলো ল্যাব মিলিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২১ জনের মধ্যে বাঁশখালীর ৪ জন, পটিয়ার ৩ জন, বোয়ালখালীর ২ জন, হাটহাজারীর ৪ জন, সীতাকুণ্ডের ৭ ও মিরসরাইয়ের ১ জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.