নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৫ , ০৮:৫১ এএম
ছবি: ইন্টারনেট
কক্সবাজারে আরও চার রোহিঙ্গা সদস্যসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৪ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনা টেস্টে ১৮২ জনের স্যাম্পলের মধ্যে নতুন করে ৪৯ জনের ফল পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আরও ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপে পজিটিভ ফল এসেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে রোহিঙ্গা চার জন ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ১১ জন, উখিয়া উপজেলার তিন জন, পেকুয়ায় সাত জন, চকরিয়ায় ১৮ জন, টেকনাফের চার জন, নাইক্ষ্যংছড়ির দুই জন রয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে গত ৫৩ দিনে মোট পাঁচ হাজার ২৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। এতে ৪৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৪ জন, রামুর সাত জন, চকরিয়ায় ১২৪ জন, কক্সবাজার সদরে ১১৩ জন, কুতুবদিয়ার এক জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সঙ্গে রয়েছে ২৫ জন রোহিঙ্গা সদস্য। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.