দেশে নতুন আক্রান্ত ১৫৩২; মারা গেছেন ২৮জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৪ , ০২:৩৬ পিএম

দেশে নতুন আক্রান্ত ১৫৩২; মারা গেছেন ২৮জন ছবি: সিটিজেন নিউজ

দেশে নতুন করে আরও ১ হাজার ৫৩২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৮ জনের। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে রবিবার (২৪ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে  ৯১৮৪ টি।।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়।