নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৪ , ১০:৫৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক মারা গেছেন। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে মোট ১৩ পুলিশ সদস্য মরনঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
রাজু আহম্মেদ ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের বাসিন্দা।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪ মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। আইসিইউতে থাকা অবস্থায় রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় তার
মৃত্যু হয়।
তিনি আরও বলেস, মরহুমের মরদেহ পুলিশের উদ্যোগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.