নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৪ , ০৯:৫৯ এএম
ছবি: ইন্টারনেট
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ রোববার (২৪ মে) চাঁদপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাদ্রা সিনিয়র মাদ্রাসা মাঠ, প্রতাপপুর ঈদগাহ, দক্ষিণ বলাখাল ঈদগাহ, পাশের ফরিদগঞ্জের বদরপুর ঈদগাহ, টোরা মুন্সিরহাট জামে মসজিদ, উঠতলী ঈদগাহ, উভারামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদসহ ২৫টি জায়গায় সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উভারামপুর গ্রামের কামরুল পাটোয়ারী জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯২৮ সাল থেকে এ জেলার বেশ কয়েকটি গ্রামে তার অনুসারীদের নিয়ে চন্দ্র মাস হিসেব করে এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এভাবে আগাম রোজা এবং দুটি ঈদ পালনের প্রচলন চালু করেন। সেই থেকে তার অনুসারীরা এ ধারা অব্যাহত রেখেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.