চট্টগ্রামে পজেটিভ ১৬৬; পরীক্ষা ৪৫১জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৩ , ১১:৫৮ পিএম

চট্টগ্রামে পজেটিভ ১৬৬; পরীক্ষা ৪৫১জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৫১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। শনিবার (২৩ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ও কক্সবাজার মেডিকেল ল্যাব।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৪৬ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৬২জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৫৬ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ১৪০ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৯৮ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৯০ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ৫০ জনের পরীক্ষা করা হলে আরও শরীরে করোনা শনাক্ত হয়নি।

কক্সবাজার মেডিকেল ল্যাব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ১৫ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৬ জনের। এরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।