চবি ছাত্রলীগের আয়োজনে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৩ , ১০:৪০ পিএম

চবি ছাত্রলীগের আয়োজনে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ছবি: সিটিজেন নিউজ। আদনান আবির

চট্টগ্রাম নগরী‌র বিভিন্ন এলাকার দুস্থ রোজাদার মানু‌ষের মা‌ঝে ইফতার বিরতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের বোটা‌নি বিভাগের ছাত্র সাইফুল ইসলামের  উ‌দ্যো‌গে  শ‌নিবার (২৩ মে) বিকা‌লে এ আ‌য়োজন করা হয়।

নগরীর অক্সিজেন মোড়, আ‌রে‌ফিন নগর, বা‌য়ে‌জিদ বোস্তামী ও ড্রিমল্যান্ড এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের সময় উপ‌স্থিত ছি‌লেন, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএ‌ম‌পি) সহকারী পু‌লিশ ক‌মিশনার প‌রিত্রাণ তালুকদার (বা‌য়ে‌জিদ জোন), সি‌টি‌জেন নিউজ.কম.‌বি‌ডির প্রধান সম্পাদক রোমান শেখ, কাশফুল ফাউন্ডেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. মনির হোসেন টিটু, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রলী‌গের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন টিপু, চবি ছাত্রলীগ নেতা আশরাফ খান শুভ ও ছাত্রলীগ নেতা রবিউল হাসান ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গফুর স্যার, সাই‌য়েদ নাজমুল হক, আব্দুল হা‌কিম ও চবি বোটা‌নি এ্যালামনাই এ‌সো‌সি‌য়েশ‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‌চবি ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম ব‌লেন,  চট্টগ্রাম নগরীরর অ‌ক্সি‌জেন মোড়, আ‌রে‌ফিন নগর, বা‌য়ে‌জিদ বোস্তামী ও ড্রিমল্যান্ড এলাকায় বি‌ভিন্ন দুস্থ ‌রোজাদার মানু‌ষের মা‌ঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতর‌ণে আরও উপ‌স্থিত ছি‌লেন, ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ইসমাইল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রা‌হীম প্রমূখ।