নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৩ , ০৭:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত একজন অতিরিক্ত ডিআইজিসহ সারাদেশে তিন হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। জনগণের সেবা ও সুরক্ষা দিতে গিয়ে পুলিশের এসব সদস্য আক্রান্ত ও মারা গেছেন বলে জানায় পুলিশ সদর দফতর।
শনিবার (২৩ মে) পুলিশ সদরদফতর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন রয়েছেন। বাকিরা সবাই নায়েক ও কনস্টেবল।
এর মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত এক হাজার ২৯১ পুলিশ সদস্য। তবে আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্য বেশি। অবশ্য যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৭৮২ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, বাহিনীর সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.