হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-২৩ , ০৬:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমানের অস্ত্র-গুলিসহ ২জনকে আটক করে। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেয়াবাদ স›দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- মোঃ আবু বক্কর (২২) ও মোঃ সাঈদ (২৮)।
র্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী, ফতেয়াবাদ স›দ্বীপ কলোনী এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ আবু বক্কর ও মোঃ সাঈদকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে তাদের দেখানো ও সনাক্ত মতে স›দ্বীপ কলোনীর একটি বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে লাকড়ির স্তুপের মধ্য হতে দুটি প্লাষ্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১ টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড খালি খোসা, ১৪ টি রামদা, ১৩ টি ছোরা, ৩ টি চাপাতি এবং ০১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের হাটহাজারী মড়েল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.