নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৩ , ০৩:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ জন প্রাণ হারায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯)। এই ২০ জনের মধ্যে রয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিভাগের ৮ জন। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাসে মৃতদের মধ্যে চট্টগ্রামে বিভাগের রয়েছে আট জন। এবং দুজন করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ, একজন করে সিলেট ও খুলনা বিভাগের। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ নিয়ে দেশে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। তবে, চট্টগ্রামের কোন জেলায় কতজন মারা গেছেন সেটা নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৪৮৬ জনে।
হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাসায় চারজন এবং হাসপাতালে আনার পথে মারা গেছেন একজন। বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছর বয়সী দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব তিনজন এবং সত্তরোর্ধ্ব একজন রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.