নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৩ , ১২:১৯ পিএম
ছবি: প্রতীকী
গাজীপুরের টঙ্গীতে র্যাব এর সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) রাত নয়টার দিকে উপজেলার মাজার বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব এর দাবি, নিহত হাসান একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারের পাশে সেনা কল্যাণ ভবনের কাছে মাজারবস্তি এলাকায় একদল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছিল। র্যাব-১-এর সদস্যরা সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
দুপক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসী শামীম হোসেন ওরফে হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.