করোনায় চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৩ , ১১:২৮ এএম

করোনায় চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নেকাব্বর (৪৫) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় চট্টগ্রামে ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নেকবার হোসেন হালিশহর থানার কনস্টেবল ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনা পজেটিভ হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।পরবর্তীতে সে শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু বরণ করেন।