চট্টগ্রামে পজেটিভ ১৬১; পরীক্ষা ৫৪৫ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২২ , ১১:২৪ পিএম

চট্টগ্রামে পজেটিভ ১৬১; পরীক্ষা  ৫৪৫ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে তিনটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৬১ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। শুক্রবার (২২ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৪৭ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৭ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ২৭ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ২০৯ জনের। তার মধ্যে পজেটিভ আসে ১০০ জনের।এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৯২ জন।বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ৮৯ জনের পরীক্ষা করা হয়। তার মধ্যে পজেটিভ আসে ২৪  জনের।এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত১০ জন। এছাড়া উপজেলা পর্যায়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।