নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২২ , ০৯:২০ পিএম
ছবি: ইন্টারনেট
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও মহানগর যুবলীগের নেতা আব্দুল লতিফ রিপন।
তিনি জানান, শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার (২০ মে) করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা পরীক্ষাগারে দিয়েছিলেন। আজ শুক্রবার জানা গেছে তিনি করোনা পজিটিভ।
জানা গেছে, গত ৩ থেকে ৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাকে বিভিন্ন অনুষ্ঠানে করোনা বিপর্যস্ত অসহায়দের মাঝে ইফতার বিতরণ করতে দেখা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.