হালদায় ডিম ছেড়েছে মা মাছ

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-২২ , ১১:৪৩ এএম

হালদায় ডিম ছেড়েছে মা মাছ ছবি: ইন্টারনেট

হালদা নদীতে কার্প–জাতীয় (রুই, কাতলা ও মৃগেল) মা মাছ ডিম ছেড়েছে। শুক্রবার (২২মে) সকাল সাড়ে ৭টা থেকে নদীতে জেলেদের জালে বাড়তে থাকে ডিম পাওয়ার পরিমাণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের হালদা গবেষক, হালদা নদী গবেষণাগারের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. মনজুরুল কীবরিয়া জানান, হালদা তীরের রামদাশ হাট পয়েন্টে তার গবেষক দলসহ মা-মাছের ডিম ছাড়ার পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত মুহূর্ত পার করছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে হালদা নদীর তিনটি পয়েন্টে রুই কাতলা মৃগেল কালিবাউশ বড় (কার্প) জাতের মা-মাছেরা ডিম ছাড়তে শুরু করে।

পুরো প্রক্রিয়া শেষে ডিম ছাড়ার পরিমান জানা যাবে। তবে আবহাওয়া-প্রকৃতি ভাল। তাই পর্যাপ্ত ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে এবার। জেলেরা ডিম সংগ্রহ করছে। রেণু পোনা ফোটানোর জন্য নার্সারি কুয়ায় নিয়ে যাচ্ছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে হালদা নদীতে মা মাছের নমুনা ডিম দেওয়ার খবর পাওয়া যায়। কী পরিমাণ ডিম এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে সেটা হিসাব করা যায়নি। তবে ডিম সংগ্রহের পরিমাণ সন্তোষজনক। কারণ প্রতিটি জালেই কমপক্ষে ১ কেজি করে ডিম পাচ্ছে। ডিম সংগ্রহ করছেন অন্তত ৩০০ জন। ডিমগুলোও হেলদি।

হালদা নদীর কাগতিয়ার মুখ থেকে গড়দুয়ারা নয়াহাট পর্যন্ত বিভিন্ন নৌকার ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন, তারা প্রতি জালে ১০০-১৫০ গ্রাম পর্যন্ত নমুনা ডিম পেয়েছেন