পরীক্ষা ৪৬২ জনের; পজেটিভ ৯০

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২২ , ১০:২৬ এএম

পরীক্ষা ৪৬২ জনের; পজেটিভ ৯০ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে দুটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৬২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৯০ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শুক্রবার (২২ মে) সকালে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন চারজন।

গবেষণাগারগুলো হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি ও  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৬৪ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২০ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ১০ জন। বাকি ১০ জনের মধ্যে সন্দ্বীপের ২ জন, হাটহাজারীর ৫ জন, সীতাকুণ্ডের ১ জন ও রাউজানের ২ জন রয়েছেন। এছাড়া দুইজন পুরনো রোগীর নমুনা ফের পজিটিভ পাওয়া গেছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে  নমুনা পরীক্ষা করা হয় ১২৯ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৭০ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৬৭  জন।এর মধ্যে একজন আগে মারা গেছেন।  বাকি ৩ জনের মধ্যে পটিয়া ১জন, সাতকানিয়া ১জন ও ফটিকছড়ি ১জন।