নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ০৪:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১১ জন পুলিশ সদস্য মারা গেলেন।
মৃত্যুবরণ করা দুই পুলিশ সদস্য হলেন: নায়েক আল মামুনুর রশীদ ও কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান। আল মামুনুর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। আর কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে।
মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে আল মামুনুর রশিদের মরদেহধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হবে।
এই ২ পুলিশ সদস্যদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.