দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত আম্পান

সমুদ্রবন্দর থেকে নামলো মহাবিপদ সংকেত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ০৯:৫৬ এএম

সমুদ্রবন্দর থেকে নামলো মহাবিপদ সংকেত ছবি: সিটিজেন নিউজ

সারা রাত তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তরপূর্ব দিকে সরে গেছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে বলেন, আম্পান এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বুধবার (২০ মে) সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।

এছাড়া উপকূলীয় জেলার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছিল।