চট্টগ্রামে পজেটিভ ২৫৭; পরীক্ষা ৭২৬ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ১২:০৩ এএম

চট্টগ্রামে পজেটিভ ২৫৭; পরীক্ষা ৭২৬ জনের ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৫৫৬ এবং গত মঙ্গলবার (১৯ মে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের) ১৭০ জনসহ মোট ৭২৬  জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার (২০ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৩৯ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৪১জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৩২ জন। উপজেলায় ৯ জনের মধ্যে  চন্দনাইশে ৬ জন, বোয়ালখালীতে ১ ও  আনোয়ারায় ২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ৩৭৩ জনের। মঙ্গলবারের ১৭০ এবং বুধবারের ২০৩ জনের। এদের মধ্যে নেগেটিভ আছে মোট ১৮২ জনের। মঙ্গলবারের ৮১ এবং বুধবারের ১০১ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ১৭৪ জন এবং উপজেলার লোহাগাড়ায় ১ জন, হাটহাজারীতে ১, পটিয়ায় ২, সাতকানিয়ায় ১, বোয়ালখালীতে ১, রাংগুনিয়ায় ১ ও পটিয়ায় ১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ৯৬ জনের পরীক্ষা করা হয়। তার মধ্যে পজেটিভ ২৮ জনের চট্টগ্রাম শহরে ১৯ জন ও উপজেলার বোয়ালখালীতে ২ জন, রাংগুনিয়াতে ৫ ও পটিয়ায় ২ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রাম উপজেলার লোহাগাড়ায় ৫ ও সাতকানিয়ায় ১ জন পজেটিভ।