নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২০ , ১০:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস প্রাদুর্ভাবে চরম সংকটময় মুহূর্তে হত দরিদ্র, শ্রমজীবি, পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) চট্টগ্রামের অক্সিজেন বালুচরা ওয়াপদা গেইট এলাকায় ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন নানুপুরীর উদ্যোগে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সি.ডি.এ বোর্ড এর সদস্য এম আর আজিমের সার্বিক ব্যবস্থাপয় এ ইফতার সামগ্রী বিরতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব ইব্রাহীম, সেচ্চাসেবকলীগের সোলেইমান রুবেল, নগর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়, সাবেক ছাত্র নেতা আবদুল কাদের সবুজ, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, কায়েস হাশেমী সুমন, শফিউল আলম, রিপন, তানিম প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দগণ করোনা মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.