অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের ‘সেহেরী উপহার’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২০ , ০৭:০২ পিএম

অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের ‘সেহেরী উপহার’ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বিভিন্ন মসজিদে এতেকাফে থাকা মসল্লিদের এবং ফুটপাতে রাত্রিযাপন করা অসহায় মানুষের মাঝে ‘সেহেরী উপহার’ বিতরণ করা হয়। বুধবার (২০ মে) দিবাগত রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে ও ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর রিদয় ও বায়েজিদ থানা ছাত্রলীগের শফিউল আলমের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়  প্রধান অতিথি ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মো নুরুল আজিম রনি ।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল আলম রিপন, মোঃ খোরশেদ, মোঃ দিদারুল আলম মামুন, মোঃরিজভী, মোঃ আফনান আহমেদ তুরিন, মোঃ কামরুল ইসলাম বাবু, মোঃ আরিফ, আমিরুজ্জামান জনি, ইফতেখার সুজন, কৃষ্ণ রোহান, তানজীল, মোঃরাসেল, রিপন, শাহীন আকিব, সায়েম, তুহিন, জামশেদ, আরিফ, মামুন সহ প্রমুখ।