নতুন শনাক্ত ১৬১৭; মারা গেছেন ১৬জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২০ , ০২:৪১ পিএম

নতুন শনাক্ত ১৬১৭; মারা গেছেন ১৬জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৬ জন। আজ বুধবার (২০ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।