নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২০ , ০১:৫৮ পিএম
ছবি: ইন্টারনেট
মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার (২০ মে) সকাল পৌনে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোলড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পাটুরিয়ামুখী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর জনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.